জৈন্তাপুর থেকে আনসার আল ইসলামের সদস্য আটক

প্রকাশিত: 1:48 PM, March 21, 2020

জৈন্তাপুর থেকে আনসার আল ইসলামের সদস্য আটক

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর সদস্যরা।

শুক্রবার র‌্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার এএসপি (মিডিয়া) সাজেদুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করেছেন। তার কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সাজেদুল ইসলাম সজল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মোতাহার হোসেন ওরফে জামিল হাসান ও মুরশিদুল আলম শিহাদ ওরফে মুরশিদকে রাজধানীর দারুস সালাম থানাধীন দারুস সালাম টাওয়ারের সামনে থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী র‌্যাব সদস্যরা সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সাইফুর রহমানকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা আনসার আল ইসলামের অপর সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে জঙ্গি সংগঠনে অর্থ সরবরাহ করে আসছিল।

আরও পড়ুন  এসএসসি: সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৩৫৮

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ