জৈন্তাপুরে ছেলের হাতে পিতা খুন, ঘাতক গ্রেফতার

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩

জৈন্তাপুরে ছেলের হাতে পিতা খুন, ঘাতক গ্রেফতার

জৈন্তাপুর পিতার খুনী ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা  মোঃ সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,

গত ৩ জুন শনিবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের আহমেদনগর কালেশ্বর চিকনাগুল পাহাড় চা-বাগান এলাকায় বসতবাড়িতে বেড়া দেওয়া-কে কেন্দ্র করে পিতা-পুত্রের কথা কাটাকাটির জের ধরে ছেলে দা দিয়ে বৃদ্ধ পিতা-কে মাথায় আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন।

স্থানীয় জনতা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ পিতা সাধু পাত্র (৬০) মারা যান।

ঘটনার পর রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ঘাতক ছেলে চৈতন্য পাত্র (২২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনায় ব্যবহৃত দা উদ্বার করা হয়েছে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া খুন, ধর্ষণ, চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উন্মোচন এবং জড়িত আসামীদের গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।

আরও পড়ুন  সুনামগঞ্জে ৪ দালালসহ ২ রোহিঙ্গা আটক

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ