সিলেট | |
প্রকাশিত: 2:32 PM, January 27, 2020
প্রতিনিধি,জৈন্তাপুর:
সিলেটের জৈন্তাপুরে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জৈন্তাপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. উমর ফারুক মোড়ল এর নেতৃত্বে পুলিশ সেলিম আহমদ (৩৫) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া সেলিম আহমদ উপজেলার চারিকাটা ইউনিয়নের উত্তর ভিত্রিখেল গ্রামের মৃত হবিবুর রহমান হবির পুত্র এবং জৈন্তাপুর মডেল থানার ধর্ষণ মামলার আসামি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রবিবার (২৬ জানুয়ারি) জৈন্তাপুর থানাধীন চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গ্রামে বাদীর বাড়িতে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে আসামী সেলিম আহমদ ও তার ২ সহযোগী ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ক্রমান্বয়ে একাধিকবার ধর্ষন করে। গ্রেপ্তার হওয়া সেলিম আহমদ এর বিরুদ্ধে জৈন্তাপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয় নং ২৯, তারিখ- ২৬/০১/২০২০ খ্রিঃ।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা মোঃ উমর ফারুক মোড়ল আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামি সেলিম আহমদকে আটক করি। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি