সিলেট | |
প্রকাশিত: 3:56 PM, August 27, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের অনন্য রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বুধবার সকালে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষে ম্যাচে ওপেনার রাহকিম কর্নওয়ালকে ফিরিয়ে দিয়ে এই অনন্য রেকর্ড গড়েছেন তিনি। সিপিএলে এটি তার ১০০তম উইকেট।
খুদে ফরম্যাটে অভিষেক হওয়ার ১৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার নিজের ৪৫৯তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন।
টি-টোয়েন্টির স্পেশালিস্ট ক্রিকেটার ব্রাভো। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর টি-টোয়েন্টি ক্রিকেটেই মনোযোগী ৩৬ বছর বয়সী এ ক্যারিবিয়ান মিডিয়াম পেসার।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় ব্রাভোর পর দ্বিতীয় স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা। ২৯৫ ম্যাচে শ্রীলংকার ফাস্ট বোলার নিয়েছেন ৩৯০ উইকেট। তৃতীয় স্থানে থাকা সুনিল নারিন ক্যারিয়ারে ৩৩৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৮৩ উইকেট নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৬৬টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ২২০০, ২৯৬৮ ও ১১৪২ রান করেছেন। পাশাপাশি ৮৬, ১৯৯ ও ৫২ উইকেট নিয়েছেন ব্রাভো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি