সিলেট | |
প্রকাশিত: 2:52 PM, June 25, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনা মহামারিতে সৃষ্ট সংকটে বিপন্ন ছিন্নমূল ও ভবঘুরে মানুষদের পাশে দাড়িয়েছে মানবিক উদ্যোগ ‘টিম প্রত্যয়’ । রাতের আঁধারে টানা ১৪ দিন ধরে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে স্থাপন করে চলেছে মানবতার অনন্য দৃষ্টান্ত ।
একপ্রান্তে করোনায় আক্রান্ত হয়ে জীবন হারানোর শংকা, আতংক আর ভয়, অপরপ্রান্তে বিবেকের তাড়না, বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর নেশা । কিন্তু ‘টিম প্রত্যয়’ ঠিকই দ্বিতীয়টি বেছে নিয়েছে । বিগত ১৪ দিন ধরে প্রতিদিন রাতে শহরের অলিগলিতে থাকা ছিন্নমূল মানুষদের মাঝে বিতরন করে চলেছে খাবার । রাজ্যের হতাশা যে চোখে-মুখে, একমুঠো খাবার পেয়েই সে মুখে ফুটে উঠছে অমলিন হাসি, যে হাসি অমূল্য, আমাদের প্রেরণা- এভাবেই নিজের অভিব্যক্তি জানালেন ‘টিম প্রত্যয়’ এর সমন্বয়ক সুমন রায় তালুকদার ।
তিনি আরও বলেন, আমরা নিজেরা মিডিয়া কাভারেজ বা প্রচার-প্রচারণায় বিশ্বাসী না । মানবিক সংকটে মানবতার হাত বাড়িয়ে দেয়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য । আসুন, আমরা সবাই মানবিক হই, মানবতার ডাকে সাড়া দিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাড়াই ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি