টিলাগড়ে সড়ক দূর্ঘটনায় স্বামী- স্ত্রী নিহত

প্রকাশিত: 4:41 PM, June 7, 2016

নগরীর টিলাগড়ে মঙ্গলবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কলার্স হোমের প্রশাসনিক কর্মকর্তা ও তার প্রাথমিক স্কুল শিক্ষিকা স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের একটি শিশুও গুরুতর আহত হয়েছে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন-স্কলার্স হোম স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা অজিত রায় (৫৫) এবং তার স্ত্রী গোটাটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস (৪০) । তাদের বাসা মেজরটিলা নিপবন আবাসিক এলাকায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান, সকাল পৌনে ৯টার দিকে একটি প্রাইভেট কার রং সাইড থেকে এসে নগরীর টিলাগড় ঈদগাহ’র পাশে তাদেরকে বহনকারী সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এ সময় তারা তাদের প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে একজন মৃত্যু হয়েছে। এ ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে। তবে, চালককে বের করে দিতে পুলিশ গাড়ির মালিককে আটক করেছে বলে জানান তিনি।

আরও পড়ুন  ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ

– See more at: http://www.sylheterkantho24.com/news/details/Sylhet/26594#sthash.WKINWuhI.dpuf

সর্বশেষ সংবাদ