টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: 9:01 PM, April 29, 2024

টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। ♦প্রভাতবেলা প্রতিবেদক♦

রোববার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীর মুক্তিযোদ্ধা সংসদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, এই অবৈধ হাসিনা সরকার তপ্ত প্রবাহের ন্যায় এক বিষাক্ত চেম্বারে দেশের জনগণকে নিপীড়ন– নির্যাতন করে যাচ্ছে, তার ধারাবাহিকতায় যুবদলের সভাপতি টুকুকে কারাগারে প্রেরণ করা হয়েছে । জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে নেতৃত্ব দেয়া থেকে যুবদল নেতৃবৃন্দকে বিরত রাখা যাবে না বরং এতে নেতাকর্মীদের ক্ষোভ ও প্রতিবাদের আকাঙ্ক্ষা আরও তীব্র থেকে তীব্রতর হবে।

আরও পড়ুন  সিলেট জকিগঞ্জ সড়কে বাস খাদে: অাহত অর্ধশতাধিক

তিনি আরো বলেন, সুলতান সালাউদ্দিন টুকুকে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মুক্ত করে আনা হবে। তারেক রহমানের নেতৃত্বে যে গণতন্ত্র উত্তরণের আন্দোলন চলছে, সেই আনোলনের সারথিরাই এই সরকারের বন্দিশালা ভেঙে অচিরেই সবাইকে মুক্ত করবে।

সর্বশেষ সংবাদ