টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান

প্রকাশিত: 10:30 AM, April 25, 2021

টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান

প্রভাতবেলা ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র, ছয়টি গুলি ও পাঁচটি ছোরা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত হ্নীলা ইউপি জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ড্রোন উড়িয়ে পাহাড়ে ডাকাত দলের আস্তানার তথ্য সংগ্রহ করেন এপিবিএন পুলিশ সদস্যরা।

কক্সবাজারের এসপি মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় স্থানীয় ডাকাতদল, মাদক ব্যবসায়ী ও অপহরণকারীদের আস্তানায় অন্তত ৮ ঘণ্টা ব্যাপী পুলিশ ও এপিবিএন এর তিন শতাধিক সদস্য এ যৌথ অভিযান চালায়।

রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীয় সক্রিয় অপরাধীদের তৎপরতা সম্প্রতি উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকাগুলোতে কিছুটা আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটে। গত বুধবার রাতে রোহিঙ্গা ডাকাতদলের গুলিতে নিহত হয়েছেন স্থানীয় এক অটোরিকশা চালক।

আরও পড়ুন  কলাপাড়ায় শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

শরণার্থী ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকায় অপরাধ সংঘটন করে সক্রিয় ডাকাতদল, মাদক ব্যবসায়ী ও অপহরণকারী চক্রের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া গহীন পাহাড়ি এলাকার আস্তানায় অবস্থান নিয়ে থাকে। এসব অপরাধী চক্র দুর্গম এ পাহাড়ি এলাকাকে দীর্ঘদিন ধরে অভয়ারণ্য হিসেবে ব্যবহার নানা অপরাধ সংঘটন করে আসছে।

তিনি আরও বলেন, এতে সন্ত্রাসী অবস্থান নিশ্চিত হতে এপিবিএন কমান্ডো ইউনিট ও ড্রোন ব্যবহার করা হয়। অভিযানে কোনো সন্ত্রাসীকে গ্রেফতার করা সম্ভব না হলেও পাহাড়ের জঙ্গলে লুকিয়ে রাখা অবস্থায় ২টি দেশিয় তৈরি বন্দুক, ৬ টি গুলি ও ৫ টি ছোরা উদ্ধার করা হয়েছে। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ