সিলেট | |
প্রকাশিত: 1:05 PM, February 18, 2020
প্রতিনিধি,হবিগঞ্জ:
হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চান বিবি (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামের আ. জব্বার মিয়ার স্ত্রী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিজনা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বিজনা ব্রিজের নিচে পড়ে গেলে চান বিবিসহ অটোরিকশার আরো এক যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চান বিবিকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি