সিলেট | |
প্রকাশিত: 6:46 PM, December 4, 2023
ইপিবির পরিসংখ্যান অনুযায়ী নভেম্বরে রপ্তানি হয়েছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলারের পণ্য। গত বছর একই মাসে যার পরিমাণ ছিল ৫০৯ কোটি ২৬ লাখ ডলার। তার আগের মাস অক্টোবরে রপ্তানি হয় ৩৭৬ কোটি ২০ লাখ ডলারের পণ্য, যা ছিল ২০২২ সালের একই মাসের চেয়ে ১৩ দশমিক ৬৪ শতাংশ কম। পরপর দুই মাস রপ্তানি আয় ঋণাত্বক হলো।
দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের উদ্যোক্তারা বলছেন, তাদের অর্ডার কমে যাচ্ছে। এর প্রভাব রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে স্পষ্ট।
নভেম্বরের পরিসংখ্যান যোগ করে চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ৫ মাসে রপ্তানি হয়েছে ২ হাজার ২২৩ কোটি ডলারের পণ্য, যা গত অর্থবছরেরর একই সময়ের (জুলাই–নভেম্বর) চেয়ে মাত্র ১ দশমিক ৩০ শতাংশ বেশি। এই সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি কম হয়েছে ৯ শতাংশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি