সিলেট | |
প্রকাশিত: 9:24 AM, March 31, 2024
নিহত বৈশাখী একই জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে। সে নাটোর নবাব সিরাজ উদদৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, কলেজছাত্রী বৈশাখী উত্তর বড়গাছার ৪ তলা বাড়ির ছাত্রীনিবাসে ৩য় তলার একটি রুমে ভাড়া থাকতো। রাত ৯টার দিকে ৩য় তলার ছাত্রীরা বাড়িওলাকে ফোন দিয়ে বৈশাখীর রুমে কোনো সাড়াশব্দ না পাওয়ার কথা জানায়। পরে বাড়িওয়ালা বিষয়টি তার পরিবার ও পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছাত্রীনিবাসে গিয়ে রুমের দরজা ভেঙ্গে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর লাশ উদ্ধার করে। ভেতর থেকে রুমের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।
ওসি আরও জানান, নিহতের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি