সিলেট | |
প্রকাশিত: 6:15 PM, September 11, 2020
প্রভাতবেলা ডেস্ক:
নাটোরের লালপুরে বিষধর সাপের দংশনে মুনিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের আব্দুল আলীমের মেয়ে। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মুনিয়া তার মা ও ভাইয়ের সাঙ্গে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়পাড়া গ্রামে ফুপাতো ভাইয়ের খাৎনা অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়। রাত ৩টার দিকে ঘুমের মধ্যে মুনিয়াকে বিষধর সাপ দংশন করে।
টের পেয়ে পরিবারের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মুনিয়া মারা য়ায় ।
দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি