সিলেট | |
প্রকাশিত: 8:06 PM, February 23, 2022
সংবাদদাতা, নারায়নগঞ্জ♦ নারায়ণগঞ্জে উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে স্বামী স্ত্রী আহত। স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে ছুরিকাঘাত করে উত্ত্যক্তকারী যুবক। এসময় স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রীও ছুরিকাঘাতে করে বখাটে ঐ যুবক।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বন্দর খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতরা হলেন দীপক শীল (৩০) ও ঝুমকা শীল (২২)। বর্তমানে তারা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আহত দীপক বন্দর হাজিপুর এলাকার গোপাল শীলের সন্তান।
আহত দীপক শীল জানান, তিনি এক বছর আগে ঝুমকা শীলকে বিয়ে করেন। এরপর স্ত্রীকে নিয়ে বন্দর খালপাড় এলাকায়ই থাকেন। সেখানে একটি সেলুনের দোকান রয়েছে দীপকের। বুধবার সকালের দিকে তার স্ত্রী ঝুমকা শীল বাইরে বের হলে তাকে উত্ত্যক্ত করে এক যুবক। এ নিয়ে জানতে চাইলে ওই যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে যুবকের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে দীপককে আঘাত করা হয়। এসময় যুবককে বাধা দিতে গেলে দীপকের স্ত্রীকেও ছুরিকাঘাত করা হয়। আশপাশের মানুষে সেখানে ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে স্বামী-স্ত্রীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি