সিলেট ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
গত ১৬ জুলাই বৃহস্পতিবার বিকালে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করে ।এম সাইফুর রহমান স্মৃতি সংসদের সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আহবাব চৌধুরী খোকন এর সঞ্চালনায় ভার্চুয়েল সভায় জুম টেলিকনফারেন্স মাধ্যমে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রাক্তন সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু , জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল,বিএনপি নেতা মনজুর আহমদ চৌধুরী,আজিমুর রহমান বোরহান,শরীফ আহমদ লস্কর,ফারুক চৌধুরী ,আবু সাঈদ আহমদ,ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী, কানেকটিকাট বিএনপি’র সভাপতি তৌফিকুল আম্বীয়া ক্যলিফোনিয়া বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বাছিত, বাংলাভিশন টেলিভিশন এর প্রাক্তন সিলেট ব্যুরো প্রধান এমদাদ হোসেন চৌধুরী দিপু,এম সাইফুর রহমান স্মৃতি সংসদ নিউইয়র্ক এর ওবায়দুল হক চৌধুরী শিবলু,মো: জাবেদ উদ্দীন,সৈয়দ গৌছুল হোসেন,মিজানুর রহমান , জুয়েল খান,এমদাদ হোসেন তরফদার খলিলুর রহমান,মো: জাবেদ আহমদ,শাহ্ জাবের আহমদ,চৌধুরী তানিম প্রমুখ।
সভায় এম এ হক,ফায়জুর রহমান,কামাল আহমেদ,বদর উদ্দীন আহমদ কামরান সহ দেশ ও প্রবাসে যারা বৈশ্বিক মহামারী কোভিড ১৯ আক্রান্তে মৃত্যু বরন করেছেন তাদের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক ইয়র্ক বাংলা পত্রিকার সম্পাদক মৌলানা রসিদ আহমদ ।
বক্তারা বলেন এম এ হক শুধু রাজনীতিবিদই ছিলেন না ব্যক্তিগত ভাবে খুব খোদা ভীরু একজন মানুষ ছিলেন । তিনি নিঃস্বার্থ ভাবে যেমন রাজনীতি করে গেছেন তেমনি মানুষের কল্যাণে আমৃত্যু নিরবে কাজ করে গেছেন ।আজকের সমাজে এমন মানুষ পাওয়া খুবই বিরল ।
বক্তারা সাইফুর রহমানের ছোটভাই ফাইজুর রহমানের পূবালী ব্যাংক ও ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক হিসেবে সততা ও বিশ্বস্থতার সাথে আমৃত্যু কাজ করে গেছেন বলে কর্মময় জীবনের ভূয়াসী প্রশংসা করেন ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি