নয়াগাঁওর সুজনের মায়ের দাফন সম্পন্ন

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

সিলেট নগরীর নয়াগাঁও সাদিপুর-২ নিবাসী ওয়ার্ড বিএনপির নয়াগাঁওর সুজনের মায়ের দাফন সম্পন্ন সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ এর মাতা ফাতেমা বেগম (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর নওয়াগাঁও হাজি হালু মাঝি জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা শেষে স্থানীয় পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ♦ প্রভাতবেলা প্রতিবেদক♦
শুক্রবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স ছিলো প্রায় ৭০ বছর। তিনি দীর্ঘ দিন যাবত বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন।
দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে এক বিবৃতি প্রদান করেছেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ পাক মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। পরিবারের সদস্যদের ছবরে জামিল ধারনের তৌফিক দিন ।

সর্বশেষ সংবাদ