সিলেট | |
প্রকাশিত: 6:29 PM, January 17, 2021
প্রভাতবেলা ডেস্ক:
পটুয়াখালীর মির্জাগঞ্জ পৌরসভায় সংরক্ষিত এক নারী কাউন্সিলর প্রার্থীকে (৪৫) সংঘবদ্ধভাবে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শ্রীনগর এলাকায় গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারী প্রার্থীর ।
আজ রোববার দুপুরে ধর্ষণের শিকার নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জলিলুর রহমান জলিল (৪০), রাজ্জাক ওরফে রাজা সিকদার (৪০) ও মো. সজিব শিকদার (২৪)। ধর্ষণের শিকার কাউন্সিলর প্রার্থী গণমাধ্যমকে জানান, আগামী পৌর নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ভোট চাচ্ছিলেন। গতকাল শনিবার রাতেও ভোট চাওয়া শেষে বাড়ি ফেরার পথে গ্রেপ্তারকৃত আসামিরা চুন্নু ফকিরের বসতঘরের পূর্ব পাশের জমিতে নিয়ে তাকে গণধর্ষণ করেন। তিনি এ ঘটনার বিচার চান।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, সংরক্ষিত কাউন্সির প্রার্থী এসে গণধর্ষণের অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি