পতৌদি বক্তৃতায় পিটারসেনের নাম নিয়ে তুলকালাম

প্রকাশিত: 1:13 PM, May 19, 2018

মাঠে ময়দানে ডেস্কঃ ভারতীয় বোর্ডের বার্ষিক আয়োজন মনসুর আলী খান পতৌদি বক্তৃতায় ভাষণ দেওয়ার রীতি ভারতীয় ক্রিকেটারদেরই। অনেক দিন ধরে এমন রীতি চলে আসছিল।

এবারই প্রথম ভারতের বাইরে কেভিন পিটারসেনকে বাছাই করায় উত্তেজনা ছড়াচ্ছে বোর্ডের কর্তাদের মাঝে।

মনসুর আলী খান পতৌদি বক্তৃতায় ভারতীয় ক্রিকেটারদের ভাষণ দেওয়ার নীতি প্রচলিত ছিল।

তবে এবারই প্রথমবার বাইরের দেশের কোনো ক্রিকেটারকে এই ভাষণের জন্য মনোনিত করা হলো। কিন্তু ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনের নাম চূড়ান্ত তালিকায় চলে আসাতেই বোর্ডের মধ্যে শুরু হয়েছে ‘দ্বন্দ্ব’।

বার্ষিক এই বক্তৃতায় এর আগে সব ক্রিকেটারই ছিলেন ভারতীয়। সুনীল গাভাস্কার, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষণ, রাহুল দ্রাবিড় ও ফারুক ইঞ্জিনিয়ার এ যাবৎ এই ভাষণ দিয়েছেন।

এই রীতি ভঙ্গ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপক সাবা করিম বিদেশি ক্রিকেটারদের নামসহ তার তালিকা পাঠান। সেই প্রস্তাবিত তালিকায় কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, নাসের হুসেইনের সঙ্গে কেভিন পিটারসেনের নামও যুক্ত করেন।

আরও পড়ুন  শেষ ষোলোতে ইংল্যান্ড,বেলজিয়াম, জাপান,কলম্বিয়া

এবার রীতি ভাঙার পেছনে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপক সাবা করিম। তার এমন কাজে খুশি হতে পারেননি বোর্ডের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী।

এই উদ্যোগের পর বিদ্রুপ করে অমিতাভ বলেছেন, ‘তার ইমেইল ও এমনটি করতে পেরে তার সন্তুষ্টি দেখে আমি বিস্মিত হয়েছি। দ্বিধায় পড়েছি এটা কি মনসুর আলী খান পতৌদির বক্তৃতা নাকি স্যার লেন হাটন অথবা স্যার ফ্র্যাঙ্ক উলির লেকচার।’

এরপরই ক্ষোভে ফেটে পড়েন বোর্ডের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী। তার প্রস্তাবিত নাম ছিল সাবেক ভারতীয় ক্রিকেটার নরি কন্ট্রাক্টার, চান্দু বোর্দে, এরাপল্লি প্রসন্ন ও আব্বাস আলী বেগ। এরা সবাই টাইগার পতৌদির সঙ্গে খেলেছেন। তাই এই সময়ের ভারতীয় ক্রিকেটের একটি পূর্নাঙ্গ চিত্র হয়তো পাওয়া যেত। কিন্তু সেটি এখন এক কথায় না হওয়ারই সম্ভাবনা।

ক্ষোভ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে অমিতাভ বলেন, ‘তার (সাবা করিম) ইমেইল ও এমনটি করতে পেরে তার সন্তুষ্টি দেখে আমি বিস্মিত হয়েছি। দ্বিধায় পড়েছি এটা কি মনসুর আলী খান পতৌদির বক্তৃতা নাকি স্যার লেন হাটন অথবা স্যার ফ্র্যাঙ্ক উলির লেকচার।’

আরও পড়ুন  শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানে হারলো বাংলাদেশ!

শুরুতে সবার প্রস্তাবের ভিত্তিতে বোর্ডের পরিচালকরা সাঙ্গাকারাকে বেছে নিয়েছিলেন। এ সিদ্ধান্তেও আপত্তি জানিয়েছিলেন অমিতাভ চৌধুরী। পরে অবশ্য সাঙ্গাকারা নিজেই সময় দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এই ভাষণের উপযুক্ত মনে করা যায় না।

অমিতাভ বলেন ‘পিটারসেনকে শৃঙ্খলাজনিত কারণে ইসিবি বেশ কয়েকবার বহিস্কার করেছে। দলের স্পিরিট নষ্ট করা এবং দলের প্রতি তার দায়বদ্ধতার অভাব নিয়েও অভিযোগ রয়েছে।  আর এমন একজন লোককেই কী না পতৌদি স্মারক বক্তৃতার জন্য নির্বাচিত করা হয়েছে।’

সর্বশেষ সংবাদ