সিলেট | |
প্রকাশিত: 1:17 PM, December 23, 2023
মৃতরা হলো- মিমতাহা মণি (৩), মোহাম্মদ (৩) ও আসাদুল আবরার (৩)। পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জমান।
মৃতের স্বজনরা জানান, পিএমখালীর ছনখোলা এলাকায় বাড়ির সবাই যখন কাজে ব্যস্ত ছিল, তখন সবার অজান্তে পুকুরে নামে মিমতাহা মণি ও মোহাম্মদ একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়।
পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে সবখানে খোঁজাখুঁজি করে। পরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় দুই শিশু পানিতে ভাসছে। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে চট্টগ্রাম থেকে পিএমখালীর কাঁঠালিয়া মোড়ায় সন্তান নিয়ে বেড়াতে এসেছিলেন সাইদুল ইসলাম লাভলু ও আসমাউল হুসনা দম্পতি। কিন্তু সেই সন্তানের মরদেহ নিয়ে তাদের চট্টগ্রামে ফিরতে হলো। বাবা-মায়ের অজান্তে একপর্যায়ে শিশু আসাদুল আবরার ৩ পুকুরে পড়ে যায়। তাকেও সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, অভিভাবকদের অসচেতনতার কারণে ওই দুই শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জমান পানিতে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু হওয়া তিন শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি