সিলেট ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০
প্রতিনিধি, জুড়ী: মৌলভীবাজারের জুড়ীতে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। ঘটনাটি (শুক্রবার ১৫ মে) বেলা ২টার দিকে উপজেলার ভোগতেরা গ্রামে তাঁদের নিজ বাড়ীর পুকুরে ঘটেছে। পারিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত শিশুটি তাদের বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। হঠাৎ তাকে উঠানে না দেখতে পেয়ে পরিবার-পরিজন ছেলেটিকে খুঁজাখুঁজি শুরু করেন। খুঁজাখুঁজির একপর্যায়ে বাড়ীর সামনে থাকা পুকুরটিতে শিশুটির সন্ধান পাওয়া গেলে, সাথে-সাথে তাকে সেখান থেকে উদ্ধার করে জুড়ী আধুনিক হাসপালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করার প্রায় ১০ মিনিটের মাথায় তার মৃত্যু হয়। শিশুটির নাম মোশারফ হোসেন, বয়স আড়াই বছর। সে জুড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক তাজুল ইসলামের বড় ভাইয়ের ছেলে। তার পিতার নাম গয়াস আলী। সে ছিলো তার মা-বাবার একমাত্র সন্তান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি