পূর্বাচল বিআরটিএতে দুদকের অভিযান

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

পূর্বাচল বিআরটিএতে দুদকের অভিযান
প্রভাতবেলা ডেস্ক: বাইক রেজিস্ট্রেশনে অনিয়মের অভিযোগে বিআরটিএ’র পূর্বাচল অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন প্রত্যাশীদের নিকট থেকে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ গ্রহণ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালিত হয়।

 

সোমবার (১১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্টটি ইউনিটের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক টিম ছদ্মবেশে দুইজন সেবাপ্রার্থীদের মাধ্যমে জানতে পারেন তাদের কাছ থেকে হোন্ডা ১৬০ সিসি বাইকের রেজিস্ট্রেশনের জন্য সরকার নির্ধারিত ফি ২০ হাজার ৯৬৪ টাকার পরিবর্তে ২৮ হাজার ৫০০ টাকা আদায় করেছেন একজন দালাল। পরে দুদক টিম গ্রাহক সেজে ওই দালালের সঙ্গে যোগাযোগ করেন। ওই দালাল ছদ্মবেশী এনফোর্সমেন্ট ইউনিটকে জানান অফিসের উচ্চমান সহকারীর সঙ্গে যোগাযোগ করলে বাকি কাজ হয়ে যাবে। পরে ওই অফিসের সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মচারীর বক্তব্য গ্রহণ করা হয়।

আরও পড়ুন  ৪ সেপ্টেম্বর সিলেট-৩ শূন্য আসনে উপনির্বাচন

 

অভিযানের সময় এনফোর্সমেন্ট টিম প্রমাণ পায় দালালদের সঙ্গে অফিসের কর্মচারীদের সংশ্লিষ্টতা রয়েছে। এসময় সেবাপ্রার্থী দুইজনের রেজিস্ট্রেশনের জন্য জমাকৃত কাগজপত্রের ছায়ালিপি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

 

দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে সোমবার ১৩টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ১০টি অভিযান ও ৩টি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ