সিলেট ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৮
প্রভাতবেলা ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
এরআগে, গতকাল মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ ও এর ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। আগামী দুই বছর তারা ছাত্রলীগের নেতৃত্ব দেবেন।
গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যবার সম্মেলনে কমিটি ঘোষণা করা হলেও এবার সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন কারণে কমিটি ঘোষণার সময় পিছিয়ে যায়।
কমিটির ঘোষণার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের গণভবনে ডেকে তাদের সঙ্গে কথা বলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি