সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭
এমরান আহমেদ, ফেঞ্চুগঞ্জ : সিলেটের ফেঞ্চুগঞ্জে দুটি অবুঝ শিশুকে রেখে অন্ত:সত্তা এক গৃহিনী নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুপুর থেকে তাকে আর ঘরে দেখা যায়নি। নিখোঁজ মহিলার নাম রাবেয়া খাতুন (২৭)। রাবেয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের দক্ষিণ এলাকার একটি কলোনীর বাসিন্দা আব্দুল মালেকের স্ত্রী এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম ফরিদপুর নয়াবাজার সংলগ্ন এলাকার ছিদ্দিক আলীর কন্যা। আব্দুল মালেকের মূলবাড়ি হবিগঞ্জ উপজেলার মাদবপুর থানার সাহেব নগর গ্রামে।
স্বামী আব্দুল মালিক প্রভাতবেলাকে জানান তার বন্ধুর সাথেই পালিয়েছেন রাবেয়া। এ ব্যাপারে তিনি শুক্রবার রাতে ফেঞ্চুগঞ্জ থানায় একটি জিডি করেছেন। জিডি সূত্রে জানা যায়, দিনমজুর আব্দুল মালেকের সাথে কাজের সুত্র ধরে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় বসবাসকারী ময়মনসিংহ জেলার মুন্না নামক যুবকের পরিচয় হয়। পরিচয় থেকে পরবর্তীতে তাদের সর্ম্পক বন্ধুতে গড়ায়। বন্ধুত্বেও অজুহাতে মুন্না প্রায় সময় আব্দুল মালেকের বাসায় আসা যাওয়া করতো। ঘটনার দিন ২১ শে এপ্রিল শুক্রবার সকালে আব্দুল মালেক রাবেয়াকে বাসায় রেখে কাজের প্রয়োজনে বাহিরে চলে যায়। দুপুরবেলা আব্দুল মালেক বাসায় ফিরে দুই শিশু সন্তান ইমন (৮) এবং ইমা (৬) দেখতে পেলেও রাবেয়াকে না পেয়ে আশে পাশের বাড়ি ও আত্মীয়-স্বজনের বাসাবাড়িতে খোঁজাখুজি করেও কোন সন্ধান পাননি।
পরে আব্দুল মালেক স্ত্রী রাবেয়ার মোবাইলফোন বন্ধ পেলেও মুন্নার মোবাইলফোনে কল দিলে মুন্না ফোন রিসিভ করে জানায় জানায়,ফোন দিয়ে কোন লাভ হবেনা । আমরা সিলেট শহরের উদ্দেশে রওয়ানা দিয়েছি এ কথা বলে বন্ধ করে ফেলে। পালিয়ে যাওয়ার সময় রাবেয়া বাসা থেকে দামী শাড়িকাপড়,নগদ টাকা,আইডি কার্ডসহ ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে চলে যায় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
নিখোঁজ রাবেয়া ৬ মাসের অন্তঃসত্তা। এদিকে, মাকে না পেয়ে অবুঝ দুটি শিশুর কান্না থামছেনা।।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি