ফের বন্যার কবলে সিলেট

প্রকাশিত: 10:06 PM, June 16, 2022

ফের বন্যার কবলে সিলেট

প্রভাতবেলা প্রতিবেদক,সিলেট♦ ফের বন্যার কবলে সিলেট। মাত্র একমাসের ব্যবধানে বন্যার ভয়াবহতায় দিশেহারা পানিবন্দী মানুষ। সিলেট মহানগরী ও তৎপার্শ্ববর্তী এলাকায় সুরমার পানি উপচে বাড়ীঘরে প্রবেশ করছে। সিলেট সদর উপজেলার অধিকাংশ এলাকা বন্যা কবলিত। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা বন্যা কবলিত। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার পরিস্থিতি ভয়াবহ।

এসব এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে দিশেহারা । শিশু, বয়োবৃদ্ধ স্বজন পরিজন এবং গবাদীপশু নিয়ে অসহায় সময় পার করছেন।

গোয়াইনঘাটের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা

গোয়াইনঘাটের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা

বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ নিচ্ছে সুনমাগঞ্জ জেলায়ও। ছাতক, দোয়ারাবাজার, দিরাই, শাল্লা, তাহিরপুর, জামালগঞ্জসহ হাওর তীরবর্তী জনপদের মানুষ পানিবন্দী।

সিলেট নগরীর শাহজালাল উপশহর পানিতে ভাসছে। উপশহরের প্রধান সড়ক হাটু পানির নীচে। এ বি সি ডি ব্লকের প্রায় সবকটি বাসার নীচতলায় পানি প্রবেশ করেছে।

গোয়াইনঘাটে পানিবন্দী মানুষের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ

গোয়াইনঘাটে পানিবন্দী মানুষের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ

মাছিমপুর, মেন্দিবাগ, কালিঘাট এলাকার বাসাবাড়ী দোকানপাট পানির নীচে। সুরমা উপচে প্রবল বেগে পানি প্রবেশ করছে। অসহায় মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুঠছেন।

আরও পড়ুন  বাংলাদেশে টাকা আছে, কিন্তু জ্ঞানের বড়ই অভাব : পরিকল্পনামন্ত্রী

এখন পর্যন্ত সরকারী বা বেসরকারী পর্যায়ের কোন ত্রাণ তৎপরতা চোখে পড়েনি। একমাস পূর্বে বন্যার একটা ঝাকুনি বয়ে গেলেও বড় রকমের বন্যা মোকাবেলায় কোন প্রস্তুতি নেই প্রশাসনের। একইভাবে সিটি করপোরেশন নিধিরাম সর্দারের ভূমিকায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ