সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং ১৫ আগস্টে শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নব নির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি।
এসময় সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
রবিবার (১৫ নভেম্বর) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। কংগ্রেসে শুধু চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিলো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি