বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা আ.লীগের শ্রদ্ধা

প্রকাশিত: 3:56 PM, August 15, 2020

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা আ.লীগের শ্রদ্ধা

প্রভাতবেলা ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগ।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সিলেট জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট আওয়ামী লীগের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন শেখঘাট জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ মাওলানা মো ছাদিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খাঁন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সাবেক সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক সাংগঠনিক হুমায়ূন ইসলাম কামাল, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদ উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক সাইফুল আম রুহেল, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রণঞ্জিত সরকার  ।

আরও পড়ুন  ওসমানীনগরে প্রতিপক্ষের সুলফীর আঘাতে একজন খুন

এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামিম আহমদ, সিলেট মহানগর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, জেলা তাঁতীলীগের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান, আমাতুজ্জাহুরা রওশন জেবিন রুবা, শাহানুর আহমদ, সুষমা সুলতানা রুহি, সাঈদ আহমদ সুহেদ প্রমুখ ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ