বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেটে আ.লীগের বিক্ষোভ

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেটে আ.লীগের বিক্ষোভ

প্রভাতবেলা প্রতিবেদক:

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

আজ রোববার (৬ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সকাল ১১টা থেকে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। সেখান থেকে মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, এডভোকেট রাজ উদ্দিন জিপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অধ্যক্ষ সুজাত আলী রফিক, বিজিত চৌধুরী, হুমায়ূন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, নুরুল ইসলাম পুতুল, এডভোকেট মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমেদ, কবির উদ্দিন আহমদ, এডভোকেট রনজিত সরকার, সৈয়দ শামীম আহমদ, বিধান কুমার সাহা, ফারুক আহমেদ, ডা. আরমান আহমেদ শিপলু, এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, এডভোকেট আজমল আলী, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আজিজুল হক মনজু, শাহিদুর রহমান শাহীন, নূরে আলম সিরাজী, এডভোকেট সালেহ আহমদ সেলিম, নাজমুল ইসলাম এহিয়া, শমশের জামাল, মজির উদ্দিন, এডভোকেট মনসুর রশীদ, বুরহান উদ্দিন আহমেদ, আব্দুল বারী, এডভোকেট আব্বাছ উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইলিয়াসুর রহমান ,এডভোকেট সালেহ আহমদ হীরা, সুয়েব আহমেদ, এডভোকেট দিলওয়ার আজহার, এডভোকেট জাহিদ সরোয়ার সবুজ, সুহেল আহমদ সাহেল ।

আরও পড়ুন  ইয়ুথ সেন্টারকে ৩ উইকেটে হারিয়েছে বীর বিক্রম

 

জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সালমা বাসিত, আমাতুজ জহুরা রুবা, শাহানারা বেগম, হেলেন আহমদ, মাধুরী গুন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা তাঁতী লীগের আহ্বায়ক আলমগীর হোসেন, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক নোমান আহমদ, জেলা সদস্য সচিব সুজন দেবনাথ, মহানগর তাঁতী লীগের সদস্য সচিব আবুল হাসনাত বুলবুল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ