বদর উদ্দিন আহমদ কামরানের ভাইয়ের ইন্তেকাল

প্রকাশিত: 4:57 PM, September 19, 2020

বদর উদ্দিন আহমদ কামরানের ভাইয়ের ইন্তেকাল

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের ছোট ভাই বখতিয়ার আহমদ কানিজ (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে নগরীর রাগীব-বাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু। তিনি বলেন, ‘চাচা কিডনিজনিত সমস্য নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

সর্বশেষ সংবাদ