সিলেট | |
প্রকাশিত: 1:06 AM, May 5, 2021
প্রতিনিধি, বানিয়াচং:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বাড়ির পাশে ধান তোলার কাজে গিয়ে বজ্রপাতে এক নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মে) বিকেলে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহত দুজন হলেন- বানিয়াচং উপজেলার হাসানপুর গ্রামের মৃত জ্যোতিষ সরকারের স্ত্রী লক্ষ্মী রাণী সরকার (৪১) ও বলাকিপুর গ্রামের অর্জুন রবিদাসের মেয়ে করমতী রবিদাস (১৬)।
বানিয়াচং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে দুই জনই তাদের বাড়ির পাশে ধান তোলার কাজে ছিলেন। বিকেল পাঁচটার দিকে পৃথক বজ্রপাতে দুই জন আহত হন। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, বজ্রপাতে নিহত দুই জনের পরিবারকে দশ হাজার টাকা করে সরকারি অর্থ সহায়তা দেওয়ার প্রস্তুতি চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি