সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
শনিবার দিবাগত (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ১০নং রামরাইল ইউপির মাগুরা এলাকায় এদের আটক করা হয়।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ (খায়স্তপাড়া) গ্রামের মৃত উছমান উল্লাহর ছেলে ছাবিদুল মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বাগদিয়া আগুন্নেবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. চুনু মিয়া (২৫) ও ও মো. বাবুল মিয়া (৩৭), একই থানার কৈচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রাষ্টু মিয়া (৩২), সোনামোড়া চৌধুরী বাড়ির সামছুদ্দিন চৌধুরীর ছেলে মো. সুমন মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ ধান আটি গ্রামের আব্দুল হাসিমের ছেলে মো. রুবেল মিয়া (৩০), একই জেলার লাখাই থানার শহিদুল্লাহর ছেলে মো. মোস্তফা বাবু (৪০), বানিয়াচং থানার শামা মিয়ার ছেলে মো. সইফুল সুমন (৪২) ।
আটককালে তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদি, ৮টি মোবাইল ও নগদ ৯ হাজার ৮০২ টাকা উদ্ধার করে র্যাব-৯।
র্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, কয়েক মাস ধরে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ আশপাশের জেলাগুলোতে ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কোম্পানী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।
তারই ধারাবাহিকতায় শনিবার দিবাগত (রবিবার) রাত পৌনে ২টার দিকে মাগুরা এলাকায় অভিযান চালিয়ে এই ৮ ডাকাতকে আটক করে র্যাব। তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। আটকের পর এই ৮ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি