সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনার উপসর্গ নিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হককে আইসিইউতে নেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এম এ হককে বুধবার রাতে থেকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাকে প্রতি মিনিটে ১০ লিটার অক্সিজেন সাপোর্ট দিয়ে অক্সিজেন লেভেল মেইনটেইন করা হচ্ছে। আজ তার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে।
তিনি আরও জানান, বয়সের কারণে তার শারীরিক নানা সমস্যা রয়েছে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। এম এ হকের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শারীরিক অবস্থা খারাপ হলে হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে তার শরীরে করোনাভাইরাস আছে কি না তা এখনও জানা যায়নি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি