বিশ্বম্ভরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: 5:54 PM, June 20, 2020

বিশ্বম্ভরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

 

প্রতিনিধি, সুনামগঞ্জ:

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার টয়লেট নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই মো. দুলাল মিয়া (৩০) খুন হয়েছেন।

 

এ ঘটনায় ঘাতক সৎ সহোদর মো. রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার ধনপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। নিহত ও আটককৃত দুজনই উপজেলার ধনপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মো. জালাল মিয়ার ছেলে।

 

শনিবার (২০ জুন) দুপুর ১২টায় এ হত্যকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক রাসেল মিয়াকে আটক করে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুলাল মিয়ার সাথে তার সৎ ভাই রাসেল মিয়া বাড়িতে একটি টয়লেট বানানো কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেল মিয়া ধারালো অস্ত্র দিয়ে দুলাল মিয়াকে আঘাত কররে দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ঘাতক রাসেল মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন  শ্রীমঙ্গলের হরিজন পল্লীতে হামলায় আহত ৩

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক রাসেলকে আটক করে এবং লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

 

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ