সিলেট | |
প্রকাশিত: 4:17 PM, April 8, 2024
রোববার সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের রাজনগর গ্রামের কৃতি সন্তান ও রোকেয়া অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী অসহায়দের হাতে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন তার বড় সন্তান ভাইয়া গ্রুপের পরিচালক ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার কায়েস আহমেদ সেলিম, ব্যবসায়ী রহিম উল্লাহ ও সাংবাদিক আশিকুর রহমান প্রমুখ।
রোকেয়া অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মো. হযরত আলী বলেন, আমার জন্ম ও বড় হওয়া হাওড়ের কাদা মাটিতে। আমি এ এলাকার অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছি কোনো কিছুর বিনিময়ে নয়। বিভিন্ন সময় যেমন ঈদ আসলে আমার এলাকার অসহায় ও দুস্থ মানুষকে সাধ্যমতো কিছু দেওয়ার চেষ্টা করি। শীত ও দুর্যোগেও আমার কার্যক্রম অব্যাহত থাকে।
এ সময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে দাড়াঁনোর আহবান জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি