সিলেট | |
প্রকাশিত: 3:09 PM, December 20, 2020
প্রতিনিধি, বিয়ানীবাজার:
সিলেটের বিয়ানীবাজার থেকে ১ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুর রউফ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার মইয়াখালী গ্রামের একরাম আলীর ছেলে।
রোববার (২০ ডিসেম্বর) সিলেট জেলা পুলিশের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে বিয়ানীবাজারের শেওলা সেতুর দক্ষিণ পাশের সুপ্রীম কনভেনশন হলের সামনে অভিযান চালিয়ে ওই যুবককে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পরে এ ঘটনায় মাদক বিরোধী সেলের এসআই মো. কামরুল আলমের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি