বৃহস্পতিবার ৫পৌরসভা, ১০ উপজেলা ও ১১টি ইউনিয়নে নির্বাচন

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২০

বৃহস্পতিবার ৫পৌরসভা, ১০ উপজেলা ও ১১টি ইউনিয়নে নির্বাচন

আগামীকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ৫ পৌরসভা, ১০ উপজেলা  ও ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রভাতবেলা প্রতিবেদক♦

 

 

এগুলোর মধ্যে, পাঁচটি পৌরসভা ও চারটি ইউনিয়নে সাধারণ নির্বাচন, ১০টি উপজেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন এবং সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

অপরদিকে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত দক্ষিণ উলানিয়া ও উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ তথ্য জানান। তিনি জানান, হাইকোর্ট বিভাগে এ সংক্রান্ত রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ইউনিয়ন দুইটির নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ ইউনিয়ন দুটিতে ভোটগ্রহণের দিন ধার্য ছিল।

 

 

 

১০ উপজেলা পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন : বগুড়ার শেরপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান, নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান, পাবনার ঈশ্বরদী ও বেড়ায় চেয়ারম্যান, সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান, যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে মহিলা ভাইস চেয়ারম্যান, রাজবাড়ীর গোয়ালন্দে চেয়ারম্যান, নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  দশম শ্রেণি পর্যন্ত কোনো বিভাগ থাকবে না : শিক্ষামন্ত্রী

 

 

 

যে পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন : ফরিদপুরের ফরিদপুর ও মধুখালী, মাদারীপুরের রাজৈর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা।

 

 

 

চার ইউনিয়নে সাধারণ নির্বাচন : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবেড় ও চর শোলমারী এবং রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন।

 

 

 

 

সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন : ময়মনসিংহের নান্দাইলের জাহাঙ্গীরপুর, নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া, শরিয়তপুর ভেদরগঞ্জের ডিএমখালি, মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল, হবিগঞ্জ সদরের রাজিউড়া, কুমিল্লা মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ও রাঙ্গামাটি পর্বত্য জেলার সদর উপজেলার মগবান উপজেলা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট এলাকায় ভোটের দিন যেসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য দপ্তর/ সংস্থা/ প্রতিষ্ঠানে কর্মরতদের ভোটারধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ