সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
প্রতিনিধি, বড়লেখা:
মৌলভীবাজারের বড়লেখায় জেলা পরিষদের যাত্রী ছাউনির নির্ধারিত ভূমির অবৈধ স্থাপনা অবশেষে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উচ্ছেদের পর শুক্রবার (১৭ জুলাই) সংশ্লিষ্ট ঠিকাদার যাত্রী ছাউনির নির্মাণ কাজ শুরু করেছেন।
নোটিশ দেওয়ার পরও অবৈধ দখলদাররা সরকারি ভূমি না ছাড়ায় গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এ সময় তিন অবৈধ দখলদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কলাজুরা বাজার মসজিদ সংলগ্ন সরকারি ভূমিতে মৌলভীবাজার জেলা পরিষদ বিগত ২০১৮-১৯ অর্থবছরে যাত্রী ছাউনি নির্মাণের জন্য আড়াই লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু নির্ধারিত ভূমিতে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন, তাজ উদ্দিন ও কইতার মিয়া। গত ১ জুলাই তাদেরকে ৭ দিনের সময় বেঁধে দিয়ে অবৈধ স্থাপনা অপসারণের নোটিশ দেয় উপজেলা ভূমি প্রশাসন। কিন্তু তারা অবৈধ স্থাপনা অপসারণ না করায় বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তা উচ্ছেদ করেন। এ সময় তাদেরকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা পরিষদের সদস্য আজিম উদ্দিন জানান, কলাজুরা বাজারটি কয়েক হাজার মানুষের টার্নিং পয়েন্ট। এজন্য তিনি জেলা পরিষদ থেকে এখানে যাত্রী ছাউনি নির্মাণের প্রকল্প অনুমোদন করান। প্রায় ৬ মাস ধরে সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণসামগ্রী নিয়ে এলেও জনৈক প্রভাবশালীদের ছত্রছায়ায় নির্ধারিত ভূমির অবৈধ দখলদাররা তাদের স্থাপনা অপসারণ করেনি। এতে নির্মাণ কাজ বিলম্বিত হয়। অবশেষে বড়লেখা ভূমি প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় নির্মাণ কাজ শুরু হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা বলেন, সরকারি ভূমি দখল করে রাখায় দীর্ঘদিন ধরে জেলা পরিষদের যাত্রী ছাউনি নির্মাণের কাজ বাস্তবায়ন হচ্ছিল না। নোটিশ দেওয়ার পরও তারা সরেনি। ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করে তিন দখলদারকে জরিমানা করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি