মহিলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে ৬৭ বস্তা ত্রাণের চাল উদ্ধার

প্রকাশিত: 8:45 PM, April 15, 2020

মহিলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে ৬৭ বস্তা ত্রাণের চাল উদ্ধার

সংবাদদাতা:  চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের বাসা থেকে ২টন (৩০ কেজি ওজনের ৬৭ বস্তা) ত্রাণের (জিআর) বরাদ্দের চাল উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার তত্ত্বাবধানে পিকআপ ভ্যান দিয়ে চালগুলো উদ্ধার করে সদর উপজেলার গোডাউনে নিয়ে রাখা হয়।

এর আগে মঙ্গলবার চালগুলো চাঁদপুর সিএসডি গোডাউন থেকে মহিলা ভাইস চেয়ারম্যান শহরের ট্রাকরোড এলাকার পালপাড়াস্থ তার নিজ বাসায় এনে রাখেন।

সরকারি ত্রাণের চাল মহিলা ভাইস চেয়ারম্যান নিজ বাসায় এনে রাখার বিষয়টি বিভিন্ন সূত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি গোয়েন্দা সংস্থা জানতে পারে। এরপর ওই চালগুলো তার বাসা থেকে নিয়ে আসার জন্য নির্দেশ দেয়া হয়। খবর পেয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীরা এসে চালগুলো ট্রাকে উঠিয়ে উপজেলায় নেয়ার প্রস্তুতি অবস্থায় পান।

খবরে পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই বাসায় ত্রাণের চালের মজুদের বিষয়ে খোঁজ-খবর নেন।

আরও পড়ুন  চুয়াডাঙ্গায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

মহিলা ভাইস চেয়ারম্যানের দাবি, জিআর বরাদ্দের চাল ইউনিয়নের গরীবদের মাঝে বিতরণের কথা। ইউনিয়ন পরিষদ এলাকায় যেহেতু চেয়ারম্যানরা বিতরণ করেন, আমি চিন্তা করেছি ইউনিয়নে না দিয়ে আমার বাসার আশাপাশে শহরের লোকদের মাঝে দিব। সেই সুবিধার্থে বাসায় এনে রেখেছি।

চাঁদপুরের জেলা প্রশাসন জানিয়েছে, সংবাদ পেয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে চালগুলো ওই বাসা থেকে উদ্ধার করে উপজেলার গোডাউনে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ