সিলেট | |
প্রকাশিত: 12:34 PM, June 8, 2020
প্রতিনিধি,হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আল আমিনকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ জুন) মাধবপুর থানার ওসি তদন্ত গোলাম দস্তগীর এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মাধবপুর উপজেলার বোরহানপুর গ্রামের জমশেদ মিয়ার ছেলে আল আমিন এর সঙ্গে ২০০৮ সালে বিয়ে হয় পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বানিউড়া গ্রামের আব্দুল হাকিমের কন্যা মাসুমা আক্তারের। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কেটেছিল। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ নিয়ে ঝগড়া বিবাদ লেগেই আছে। শনিবার রাতে মাসুমা অগ্নিদগ্ধ হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে রবিবার সন্ধ্যায় তিনি মারা যান।
এই ঘটনার পর মাসুমার বাবার বাড়ির লোকজন মাসুমাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ করলে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আল-আমিনকে আটক করেছে পুলিশ।
ওসি জানান, গৃহবধূর আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা নিয়ে দুপক্ষ দুই ধরনের বক্তব্য দিচ্ছে। স্বামীর বাড়ির লোকজন বলছে, রান্না করতে গিয়ে আগুন লেগে যায় আর বাবার বাড়ির অভিযোগ, স্বামী আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। পুলিশ স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। হত্যার প্রকৃত রহস্য উৎঘাটনে পুলিশ কাজ করছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি