মৌলভীবাজারে সাড়ে আট লাখ জাল টাকাসহ আটক ১

প্রকাশিত: 4:15 PM, September 20, 2023

মৌলভীবাজারে সাড়ে আট লাখ জাল টাকাসহ আটক ১

প্রভাতবেলা প্রতিবেদক:

মৌলভীবাজারের শেরপুর থেকে সাড়ে ৮ লক্ষ টাকা মূল্যমানের জাল নোটসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে এসব টাকা জব্দ করা হয়, এসময় কারিন্দ্র সরকার (৪৫) নামে একজনকে আটক করা হয়।

 

আটককৃত কারিন্দ্র সরকার হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বড় উজিরপুর এলাকার মৃত ভানেস্বর সরকারের ছেলে।

র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক, জব্দকৃত আলামতসহ মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ