ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ সিএনজি যাত্রী নিহত

প্রকাশিত: 3:07 PM, April 28, 2021

প্রভাতবেলা ডেস্ক:

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

 

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা খলিল মিয়া (৩২), একই উপজেলার উত্তর গুজির কোনা গ্রামের আশরাফ আলীর ছেলে মাসুম (২৮) ও সিএনজিচালক শহিদুল ইসলাম (৩৪)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাফিজুর রহমান।

 

তিনি বলেন, নেত্রকোনার দুর্গাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি পথিমধ্যে তারাকান্দার খিচা নামক স্থানে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মাসুম মিয়া নিহত হন।

 

এ সময় গুরুতর আহত হন তিনজন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সিএনজির চালক খলিল মিয়া ও যাত্রী শহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে আরও একজন চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন  সিরাজগঞ্জে উপজেলা বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ২

 

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ঘাতক ট্রাক জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ