যমুনা নদীতে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার

প্রকাশিত: 6:17 PM, March 21, 2021

যমুনা নদীতে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার

প্রভাতবেলা ডেস্ক:

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ গৃহবধু চায়না খাতুনের লাশ দুই দিন পর কাজিপুর উপজেলায় ভেসে উঠেছে।

 

আজ রবিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে কাজিপুরের দক্ষিণে রতনকান্দি হাট এলাকার যমুনা নদী থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।

 

নিহত চায়না খাতুন কাজিপুরের মাইজবাড়ি গ্রামের আলিমুদ্দিনের স্ত্রী। গত ২০ বছর আগে যমুনার ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়ে স্বামী ও পরিবারের সঙ্গে ধুনটের মাধবডাঙ্গা বণ্যা নিয়ন্ত্রণ বাধে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন চায়না।

 

গত শুক্রবার বিকেলে ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নের পুকুরিয়া গ্রামের যমুনা নদীতে গোসল করতে যান চায়না খাতুন। কিন্তু অসাবধানতবসত নদীর পানিতে ডুবে যান তিনি। এরপর শনিবার সংবাদ পেয়ে রাজশাহী থেকে ডুবরী দল উদ্ধার তৎপরতা চালালেও ব্যর্থ হন তারা।

 

কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম এতথ্য নিশ্চিত করে জানান, কাজিপুরের দক্ষিণে রতনকান্দি হাট এলাকার যমুনা নদী থেকে চায়না খাতুনের ভাসমান লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ