রাগীব আলীর জামিন আবেদনের আদেশ বৃহস্পতিবার

প্রকাশিত: 6:35 PM, July 19, 2017

প্রভাতবেলা ডেস্ক: সিলেটে দেবোত্তর সম্পত্তি দখলের মামলায় দণ্ডিত রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের জামিন আবেদন শুনানি হয়েছে।
বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি সম্পন্ন হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ গণমাধ্যমকে জানান, রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের জামিন বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি জানান, শুনানি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এ শুনানির আদেশ হবে। সুত্র যুগান্তর

রাগীব আলী ও তার ছেলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক।

চলতি বছরের দুই ফেব্রুয়ারি সিলেটের তারাপুর চা-বাগান লিজের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির বিষয়ে দায়ের করা মামলায় বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।

আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান হিরো ৪৬৬ ধারায় রাগীব আলী ও তার ছেলেকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড, ৪৬৮ ধারায় সমপরিমাণ সাজা প্রদান করেন।

আরও পড়ুন  অ্যামোনিয়া বৃদ্ধি ও অক্সিজেনের হ্রাস : হাওরে মরছে মাছ আর হাঁস

ওই রায়ের বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি দণ্ডপ্রাপ্তরা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। আপিলে তারা জামিন চাইলে ২৪ মে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতে তা নামঞ্জুর করে দেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে তারা আবেদন করেন।

এছাড়া ৪২০ ও ৪৭১ ধারায় ১ বছর করে ২ বছরের কারাদণ্ড দেয়া হয় তাদের। পৃথক ৪টি ধারায় সিলেটের কথিত দানবীর রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে মোট ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।

সর্বশেষ সংবাদ