রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান দুর্বৃত্তদের গুলিতে নিহত

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মে ৩, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ-জেএসএস সংস্কার) কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (৩ মে) বেলা বেলা ১১টার দিকে নিজের বাসভবন থেকে বেরিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে শক্তিমানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। স্থানীয়রা তখন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গুলিবিদ্ধ হন তার সঙ্গে থাকা রূপম চাকমা নামে আরেকজন। রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর কবিরের সঙ্গে এ বিষয়ে কথা বলার পর দোষীদের খুঁজে বের করতে কড়া নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, শক্তিমান চাকমা প্রতিদিনের মতো সকালেও উপজেলা পরিষদে তার অফিসে যাচ্ছিলেন। ফটক দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে দুর্বত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে শক্তিমান গুরুতর আহত হন। স্থানীয়রা তখন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) লোকজনকে দায়ী করেছেন। তিনি বলেন, ইউপিডিএফের সশস্ত্র গ্রুপের নেতা অর্পণ চাকমার নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটেছে।
অপর দিকে জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ার পর এ প্রাণহানি হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ