শরীয়তপুরে বিএনপি- জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: 7:47 PM, March 31, 2021

শরীয়তপুরে বিএনপি- জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রভাতবেলা ডেস্ক:

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা থেকে জামায়াত-বিএনপির ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল, ১টি সরকারি ডেল ল্যাপটপ, নিজস্ব রিপোর্ট বই ও বিভিন্ন বই জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সামন্তসার ইউনিয়নের বিএনপি নেতা আবুল কালাম হাওলাদারের বাড়িতে জামায়াত নেতাকর্মীদের গোপন বৈঠকে মিলিত হয় তারা। সেখানে অভিযান পরিচালনা করে ২০ জনকে আটক করা হয়। এসময় ১১ জন পালিয়ে যায়। ৩১ জনকে আসামি করে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

গোসাইরহাট থানার ওসি মোল্লা সোয়েব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিস্ফোরক ও নাশকতার মামলায় তাদের শরীয়তপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ