রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সাইদুল ইসলামের দাফন

প্রকাশিত: 9:53 PM, June 2, 2018

সাপাহার (নওগাঁ)  সংবাদদাতাঃ নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম (৬৮) এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পূর্ন হয়েছে।

 

শনিবার (২ জুন)  বিকেলে উপজেলার তেঘরিয়া পারিবারিক কবরস্থানে পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পরে জানাযা নামাজ শেষে দাফন সম্পূর্ন করা হয়।

 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী, উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব রফিক উদ্দীন, সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব আব্দুল জব্বার প্রমুখ। উপজেলার সকল মুক্তিযোদ্ধা সহ ওই এলাকার অসংখ্য জনগণ জানাযার নামাজে উপস্থিত ছিলেন।

 

শনিবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তহবিল থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী ও সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী তাঁর স্ত্রীর হাতে ৫ হাজার টাকা দেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ