রাষ্ট্রের কাঙ্খিত উন্নয়নে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের বিকল্প নেই

প্রকাশিত: 1:01 AM, November 14, 2026

রাষ্ট্রের কাঙ্খিত উন্নয়নে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের বিকল্প নেই

রাষ্ট্রের কাঙ্খিত উন্নয়নে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের বিকল্প নেই- আইবিডব্লিউ এফ সিলেট জেলা শাখার সমাবেশে মুহম্মদ শহিদুল ইসলাম।

প্রভাতবেলা ডেস্ক ♦ ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) এর কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহম্মদ শহিদুল ইসলাম বলেছেন সমাজ ও রাষ্ট্রের কাঙ্খিত অর্থনৈতিক উন্নয়নে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের বিকল্প নেই। যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি সততা ও মানবতাবোধ সম্পন্ন ব্যবসায়ীরা রাষ্ট্রের সম্পদ। তাদের পলিসি ও পরিশ্রমের মাধ্যমেই দেশ সমৃদ্ধ হবে এবং সাধারণ হতদরিদ্র, খেটে খাওয়া মানুষ উপকৃত হবে।

একজন ভালো ব্যবসায়ী বিভিন্ন ভাবে আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। তারা চাইলে সমাজ এবং রাষ্ট্রের চেহারা সহজেই বদলে ফেলা সম্ভব।

তিনি বলেন আইবিডব্লিউএফ সৎ, দক্ষ ও মানবতাবোধসম্পন্ন ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম। আমরা চাই ব্যবসায়ীদের একত্রিত করে সম্মিলিত ভাবে ব্যবসার পরিবেশের উন্নতি ঘটাতে এবং সমাজ, রাষ্ট্র ও মানবতার কল্যাণে ভূমিকা রাখতে।

আরও পড়ুন  ছাতকে ইউএনও'র হস্তক্ষেপ, বোরোধান সংগ্রহে কৃষকদের অসম্পূর্ণ তালিকা বাতিল

মুহম্মদ শহিদুল ইসলাম ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ইন্ডাষ্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডব্লিউ এফ) এর সিলেট জেলা শাখা আয়োজিত ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আইবিডব্লিউ এফ সিলেট জেলা সভাপতি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এবং জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদের পরিচালনায় নগরীর একটি  হোটেলে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইবিডব্লিউ এফ সিলেট বিভাগীয় সভাপতি ও ড. নুরুল ইসলাম বাবুল, আইবিডব্লিউ এফ সিলেট জেলা শাখার উপদেষ্টা  ও জৈন্তাপুর উপজেলার সাবেক  চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, সংগঠনের সিলেট মহানগর সভাপতি আলিমুল এহসান চৌধুরী, সিলেট মহানগরী সেক্রেটারী নুরুল আলম।

সমাবেশে  জেলা কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মামুন খান, নজরুল ইসলাম, রেহান উদ্দিন রায়হান, মাওলানা শরীফ আহমদ, আমির হোসাইন চৌধুরী, আলিবুর রহমান প্রমূখ।

আরও পড়ুন  পদ্মা সেতুতে ট্রেন চলবে ১০ অক্টোবর
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ