সিলেট | |
প্রকাশিত: 1:07 PM, December 15, 2023
তবে জানুয়ারির প্রথম সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা বাবদ ১০০ কোটি ডলারের বেশি পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ আবার ১৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসতে পারে। এদিকে আইএমএফ যে পূর্বাভাস দিয়েছে তাতে চলতি অর্থবছরের শেষে গ্রস রিজার্ভ আরও কমবে। জুনের শেষে রিজার্ভ দাড়াবে ২ হাজার ৪৩০ কোটি ডলারে।
এদিকে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি বাবদ ৬৯ কোটি ডলার আজ শুক্রবার ছাড় হতে পারে। এটি কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হলে গ্রস রিজার্ভ বেড়ে ২৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করবে। তখন রিজার্ভ ২ হাজার ৫৩২ কোটি ডলারে দাঁড়াবে। একই সঙ্গে নিট রিজার্ভ হবে ১ হাজার ৯৮৬ কোটি ডলার। চলতি মাসের মধ্যে আরও কয়েকটি সংস্থা থেকে বৈদেশিক ঋণের অর্থ ছাড় হবে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০ কোটি ডলার, দক্ষিণ কোরিয়া সরকারের একটি তহবিল ৯ কোটি ডলার ও অন্যান্য সংস্থা মিলবে আরও ১৩ কোটি ডলার। আইএমএফসহ মিলবে মোট ১৩১ কোটি ডলার। এসব ঋণের কারণে নিট রিজার্ভ বেড়ে ডিসেম্বরের শেষে দাঁড়াবে ২ হাজার ৪৮ কোটি ডলার ও গ্রস রিজার্ভ হবে ২ হাজার ৫৯৪ কোটি ডলার। ডিসেম্বরের মধ্যে ছোট ছোট কিছু দেনা পরিশোধ করতে হবে। এর বাইরে বড় কোনো দেনা নেই। ফলে ডিসেম্বরের রিজার্ভ থেকে অর্থ খরচ কম হবে। অন্যদিকে ঋণের অর্থ পাওয়া গেলে রিজার্ভ বাড়বে।
এদিকে আইএমএফ রিজার্ভের যে পূর্বাভাস দিয়েছে তাতে আগামী বছরের জুন পর্যন্ত রিজার্ভ কমবে। আগামী জুনে গ্রস রিজার্ভ কমে ২ হাজার ৪৩০ কোটি ডলারে দাঁড়াতে পারে, যা এখনকার চেয়ে ৩৩ কোটি ডলার কম। অর্থাৎ ঋণ পেলেও মধ্যমেয়াদে রিজার্ভ বাড়ছে না। বরং কমছে।
আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে আমদানি ব্যয় বাড়বে কম, সে তুলনায় রপ্তানি আয় বাড়বে বেশি। তবে আগামী বছরে রপ্তানি আয় বাড়বে কম, আমদানি ব্যয় বাড়বে বেশি। ফলে চলতি হিসাবে ঘাটতিও বেড়ে যাবে। চলতি হিসাবের ঘাটতি বিবেচনায় নিয়ে আগামী বছরেও ডলারের সংকট কাটবে না। বৈদেশিক মুদ্রার সার্বিক হিসাবেও ঘাটতি রয়েছে। এ ঘাটতি না কমলে রিজার্ভ বাড়বে না। ফলে মধ্যমেয়াদে রিজার্ভ বাড়ার সম্ভাবনা নেই। তবে আইএমএফের হিসাবে ২০২৫ সালে গ্রস রিজার্ভ বেড়ে ৩ হাজার কোটি ডলারের ঘর অতিক্রম করবে।
এদিকে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, ডলারের দাম বাড়ার কারনে আগামীতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে। শীতে প্রবাসীরা দেশে আসে। এ কারণে জানুয়ারি ও ফেব্র“য়ারিতে রেমিট্যান্স বাড়তে পারে। এছাড়া মার্চে রোজার ঈদ ও মে মাসে কুরবানির ঈদ এই দুই সময়েও রেমিট্যান্স বাড়তে পারে। ইউরোপের মন্দাও কাটতে শুরু করেছে। ফলে রপ্তানি আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি