লালমনিরহাটে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

প্রকাশিত: 2:05 PM, February 11, 2020

লালমনিরহাটে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

 

প্রভাতবেলা ডেস্ক:

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন ভোলা (৫৫) নামে শ্বশুরকে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

 

ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ থানায় শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন। পেশায় ভ্যান চালক আমজাদ হোসেন ভোলা কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার সফর উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমজাদ হোসেনের ছেলের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী ওই নারীর বিয়ে হয় প্রায় আট মাস আগে। বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়িতে থাকলেও তার স্বামী কাজ করতেন পঞ্চগড়ে।

 

মামলার এজাহারে বলা হয়েছে, স্বামীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে প্রায়ই ওই নারীকে ধর্ষণ করত তার শ্বশুর। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে আমজাদ হোসেন পুত্রবধূকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শ্বশুরকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুন  রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের চার সদস্য আটক

 

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, প্রথমে স্থানীয়রা তাকে গ্রেপ্তার করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে শ্বশুর আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন রাতে ভুক্তভোগী ওই পুত্রবধূ শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ