রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আজ

প্রকাশিত: ৪:০০ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ আজ ৩০ মে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী। বিএনপি ও এরঅঙ্গসংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী দিবসটি পালন করবে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে কতিপয় বিপদগামী সেনা সদস্যর হাতে শহীদ হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আজ বিএনপি’র প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অবঃ) জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী। আর আজকের এই শোকার্ত দিনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাবন্ধী।

শোকের আবহ আজ আরো ভারী হবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মনে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছাড়াই দলের নেতাকর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন ও স্মরণ করবেন।

বিগত বছরগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন দিবসটি উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলানগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করে থাকেন।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী (আজ) বুধবার। দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গত ২৫ মে থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে, আগামী ৫ জুন পর্যন্ত।

আরও পড়ুন  এসএমসি প্লাসের সব ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ

গত ১৭ মে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, বুধবার কালো ব্যাজ ধারণ এবং সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

‘শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ডক্টরস এ্যাসোসিয়েশন বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষণের প্রতিটি থানায় দুস্থদের মাঝে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করা ছাড়াও বিভাগীয় শহরে জিয়া পাঠাগার স্মৃতির উদ্যোগে বই মেলা অনুষ্ঠিত হবে।

‘জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এবং বাকি দিনগুলোতে অঙ্গ-সংগঠনগুলো কর্মসূচি গ্রহণ। সেগুলো আপনাদের পরবর্তীতে জানানো হবে।’

১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর নিভৃত পল্লী বাগবাড়ীতে কমল নামে যে শিশুর জন্ম হয়েছিলে তিনিই জিয়াউর রহমান। মাত্র ১৭ বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেন তিনি।

আরও পড়ুন  করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্ত ৩৯১

জিয়াউর রহমান ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেন স্বাধীনতার।

আজ (৩০ মে) বুধবার সকাল ৬ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করন এবং কালো পতাকা উত্তোলন, সকাল ১০ টায় মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত ও সমাধিস্থলে ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিগত বছরে এই দিনে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত হতেন রাজধানীর বিভিন্ন এলাকায়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন এলাকায় গরীব, দুস্থ এবং পথ শিশুদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করে করতেন খালেদা জিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ