সিলেট | |
প্রকাশিত: 11:30 AM, November 26, 2023
এত ব্যস্ততার মাঝেও অন্যান্য তারকাদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় মিম। সিনেমার প্রচারে ভারতে না গেলেও ফেসবুকের মাধ্যমে জানান দিয়েছেন নিজের সিনেমার কথা। এছাড়া প্রায় সময় ভক্তদের জন্য শেয়ার করেন নিজের ছবি। আর এরই মধ্যে ফেসবুকে শেয়ার করেছেন নিজের নতুন ছবি।
গতকাল সন্ধ্যায় ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। অফ হোয়াইট শাড়িতে মিমকে দেখা গেছে সাহসী রূপে।মিমের সাহসী ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। মুগ্ধতা ছড়িয়েছে তার ভক্তদের মাঝে। সকাল পর্যন্ত তার এই ছবিগুলোতে প্রতিক্রিয়া জানিয়েছে প্রায় ৩০ হাজারের বেশি অনুসারী। যা তার অন্যান্য পোস্টের তুলনায় অনেক বেশি। ছবিগুলোতে মন্তব্য করেছেন হাজারেরও বেশি অনুসারী। অনেকেই প্রিয় তারকার লুকের প্রশংসা করেছেন। এছাড়া এই পোস্টটি শেয়ার হয়েছে প্রায় আড়াইশ বার।
২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার হন মিম। পরে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।
মিমের টালিউডে যাত্রা শুরু ‘ব্ল্যাক’ ছবি দিয়ে। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। কলকাতায় ‘মানুষ’ তাঁর পঞ্চম সিনেমা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি