সিলেট | |
প্রকাশিত: 3:32 PM, January 9, 2019
প্রভাতবেলা প্রতিবেদক: রাজধানীর ডেমরার কোনাপাড়ায় শিশু নুসরাত জাহান (৪) ও ফারিয়া আক্তার দোলার (৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- মূল অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুল। পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, রাজধানীর ডেমরার কোনাপাড়ার একটি বাসার কক্ষ থেকে প্রতিবেশি দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১০টায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। এই দুই শিশু হত্যা ঘটনায় দোলার বাবা ফরিদুল ইসলাম বাদি হয়ে ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় রাজমিস্ত্রি মোস্তফা ও আজিজুল নামে আরেক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি